ফেনসিডিলসহ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার দুপচাঁচিয়া থানা-পুলিশ গত বৃহস্পতিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৫ বোতল ফেনসিডিলসহ আটজনকে গ্রেপ্তার করেছে। উপজেলা সদরের সরদারপাড়া মহল্লার মুনছুর আলীকে (৪৫) ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। এ ছাড়া আদালতের গ্রেপ্তারি পরোয়ানামূলে উপজেলার তালুচ গ্রামের শাহিনুর রহমান (২৪), কইল গ্রামের খোদেজা বিবি (৩৪) ও হেড়গঞ্জ গ্রামের মাহবুব হোসেন (২২) এবং মাদক সেবন ও সন্দেহজনক ঘোরাঘুরির অভিযোগে উপজেলা সদর থেকে রুহুল আমিন (৩০), মঞ্জুর হোসেন (২৮), ছানোয়ার হোসেন (২৭), আবদুল জলিলকে (৫৫) গ্রেপ্তার করা হয়। দুপচাঁচিয়া থানার ওসি নজরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।