ফেনসিডিলসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর গ্রাম থেকে ভ্যানভর্তি ৬৪০ বোতল ফেনসিডিলসহ এক ভ্যানচালককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। গত মঙ্গলবার রাতে কল্যাণপুর খেয়াঘাটের সামনে থেকে তাঁকে ধরা হয়। তাঁর নাম সাদ্দাম গাজি (৩০)। তিনি প্রতাপনগর গ্রামের বাসিন্দা। প্রতাপনগর ইউপির চেয়ারম্যান শেখ জাকির হোসেন বলেন, ভারতীয় সীমান্ত থেকে ফেনসিডিল নিয়ে খুলনার কয়রা উপজেলায় পাঠানো হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে জনতা পাঁচ বস্তা ফেনসিডিল জব্দ করে। এ সময় অন্যরা পালিয়ে যায়। আশাশুনি থানার ওসি গোলাম রহমান বলেন, সাদ্দাম গাজির বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দিয়ে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।