ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ছাগলনাইয়া উপজেলা সদরের একাডেমি সড়ক এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার ২০০ বোতল ফেনসিডিলসহ শহীদুল আলম (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শহীদুলের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম সাকপুরা গ্রামে। ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর শহীদুলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ফেনী অফিস|