ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের আকবর শাহ এলাকা থেকে গতকাল শনিবার ৮৯৫ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় ফেনসিডিলবাহী একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সকালে কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখী একটি কাভার্ড ভ্যানকে ঢাকা-চট্টগাম মহাসড়কের ফেনীর লালপুল এলাকায় থামার সংকেত দেন র্যাব সদস্যরা। কিন্তু কাভার্ড ভ্যানটি সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টা করে। এ সময় র্যাবের ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিমের নেতৃত্বে র্যাবের সদস্যরা কাভার্ড ভ্যানটিকে ধাওয়া করে চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার হোটেল নিউ আমন্ত্রণ এলাকায় আটক করেন। পরে কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ৮৯৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. সাইদুর (২৬) ও মো. শাহীন মিয়া (২৩) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
সাইদুরের বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এবং শাহিনের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোটে।
র্যাব জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আকবরশাহ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।