ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার বাহার সিগন্যাল এলাকা থেকে ২০০ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন আবদুল মতিন ও আবদুল্লাহ আল মামুন। গতকাল বৃহস্পতিবার সকালে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ বড়ুয়া প্রথম আলোকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া দুজন ফেনীর সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করার কথা স্বীকার করেছেন। নগরের রেলস্টেশন এলাকায় এসব ফেনসিডিল বিক্রি করা হত। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।