ফেনসিডিলসহ ট্রাক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার চকবাজার এলাকায় গতকাল সোমবার ভোরে ১ হাজার ৪১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।  ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) চকবাজার বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোরে উমেশ দত্ত লেন এলাকায় একটি ট্রাকের গতিবিধি পুলিশের সন্দেহ হয়। সেখানে থাকা টহল পুলিশের একটি দল ট্রাকটির পিছু নেয়। একপর্যায়ে কারা সদর দপ্তরের পেছনে ট্রাকটি রেখে চালক পালিয়ে যান। ট্রাকটি তুষভর্তি ছিল। পরে তুষের ভেতর তল্লাশি করে ১২টি কার্টনে ১ হাজার ৪১৫ বোতল ফেনসিডিল পাওয়া যায়। ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো ঢ-১১-৫২০৫। ধারণা করা হচ্ছে, বগুড়া থেকে ট্রাকটি ঢাকায় এসেছিল।