ফেনসিডিলসহ পুলিশ সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার সকাল বেলা ১০টার দিকে জয়পুরহাট রেলস্টেশন থেকে ৬৩ বোতল ফেনসিডিলসহ এক পুলিশ সদস্যকে আটক করেছে। তিনি জয়পুরহাট সদর থানায় কর্মরত ছিলেন। তাঁর বিরুদ্ধে সান্তাহার রেলওয়ে থানায় (জিআরপি) মামলা দায়ের করা হয়েছে। জয়পুরহাট র‌্যাব-৫-এর অধিনায়ক মেজর আবদুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জয়পুরহাট পুলিশ সুপার আবু কালাম সিদ্দিক বলেন, এ ঘটনায় ওই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।