প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর চারঘাটে ৫৩০ বোতল ফেনসিডিলসহ জেনারুল শেখ (৩২) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। গতকাল বুধবার উপজেলার মোক্তারপুর এলাকায় পদ্মার চর থেকে তাঁকে আটক করা হয়। বিজিবির সূত্রে জানা গেছে, জেনারুল শেখের বাড়ি ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার সাহেবনগর এলাকার খয়েরতলায়। আটকের পর গতকাল বিকেলে তাঁকে চারঘাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইউসুফপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা মোক্তারপুর পদ্মার চরে অভিযান চালিয়ে ৫৩০ বোতল ফেনসিডিলের চালান উদ্ধার করে। সেখান থেকেই ভারতীয় নাগরিক জেনারুলকে আটক করা হয়।