ফেনসিডিলের কারণে বরখাস্ত পুলিশের বাসায় আবার ফেনসিডিল!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর খিলগাঁও থানা এলাকায় কাশেম আলী নামের সাময়িক বরখাস্ত হওয়া এক কনস্টেবলের বাসা থেকে ২৪০টি ফেন্সিডিল উদ্ধার করেছে খিলগাঁও থানার পুলিশ।
ওই ঘটনায় কাশেমের বাসা থেকে তাঁর স্ত্রী সুমি, সাময়িক বরখাস্ত হওয়া আরেক কনস্টেবল আফসার উদ্দিন ও ফজলুর নামের আরেকজনকে আটক করা হয়েছে। তবে কাশেম পলাতক আছেন।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান প্রথম আলো কে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
খিলগাঁও থানার পুলিশ জানায়, ওই দুই কনস্টেবলকে আগেও ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়েছিল। এ কারণে বরখাস্ত করে তাঁদের বিরুদ্ধে মামলা হয়। কিন্তু তাঁরা আবারও ফেনসিডিল ব্যবসায় নিজেদের নিয়োজিত করেন। কাশেমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।