ফেনীতে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ছাগলনাইয়ায় যাত্রীবেশে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে ছাগলনাইয়া উপজেলা সদর থেকে একটি অটোরিকশা ভাড়া নিয়ে ফেনী শহরের উদ্দেশে যাত্রা করেন তিন যুবক। পথে ওই তিন যুবক চালককে মারধর করে ফেলে দিয়ে অটোরিকশা নিয়ে পালানোর চেষ্টা করেন।
এ সময় চালকের চিৎকারে টহলরত পুলিশ এগিয়ে আসে এবং ধাওয়া করে অটোরিকশাটি উদ্ধার করে ও ফখরুল ইসলাম ওরফে রকি (২১) নামের এক ছিনতাইকারীকে আটক করে। এ ঘটনায় গতকাল রোববার ছাগলনাইয়া থানায় মামলা হয়েছে।
ফখরুলের বাড়ি ফেনী পৌরসভার বারাহিপুর গ্রামে। তাকে গতকাল রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।