ফেনীতে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর পৃথক তিনটি স্থান থেকে গত সোম ও গতকাল মঙ্গলবার অস্ত্র ও মাদকসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মধুগ্রাম ক্যাম্পের সুবেদার রফিকুল ইসলাম জানান, গতকাল দুপুরে ছাগলনাইয়া সীমান্তের পূর্ব মধুগ্রাম এলাকা থেকে আমজাদ হোসেন (২৭) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তাঁর কাছ থেকে দুই বোতল হুইস্কি ও ১০০ গ্রাম
গাঁজা পাওয়া যায়। বিকেলে তাঁকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তারের কার্যালয়ে নেওয়া হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালত রফিকুলকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।

ফেনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ জানান, গতকাল সকালে ফেনী পৌরসভার সুলতানপুর গ্রাম থেকে অস্ত্রসহ মো. রিপন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে ফেনী মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।

র‌্যাব-৭-এর ফেনী ক্যাম্পের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার রাতে ফুলগাজী উপজেলার মধ্যম মনতলা গ্রামে বিয়ার ও ফেনসিডিল বিক্রির সময় কামরুল হোসেন (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। কামরুলের বাড়ি উপজেলার
মধ্যম মনতলা গ্রামে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাঁকে ফুলগাজী থানায় সোপর্দ করা হয়েছে।