ফেনীতে অস্ত্র ও মাদকসহ 'গ্যাস' দিদার গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেডের ফেনীর আঞ্চলিক কার্যালয়ের আওয়ামী ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক মহিউদ্দিন ওরফে দিদারকে গতকাল বৃহস্পতিবার অস্ত্র, মাদকসহ গ্রেপ্তার করেছে র্যা ব। মহিউদ্দিন এলাকায় ‘গ্যাস দিদার’ নামে পরিচিত বলে র্যা ব জানায়। তাঁর কাছ থেকে এলজি, দুটি কার্তুজ, ছয়টি ছোরা, এক বোতল ফেনসিডিল ও এক বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র্যা ব।
র্যা ব-৭ ফেনী ক্যাম্পের এএসআই আবদুল মান্নান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের দেবীপুর এলাকায় বাখরাবাদ গ্যাসের আঞ্চলিক কার্যালয় এলাকা থেকে গতকাল বিকেলে গ্রেপ্তার করা হয়।
র্যা ব জানায়, প্রভাব খাটিয়ে গত দুই বছরে ফেনী সদর উপজেলার গোবিন্দপুর, লালপুর, শর্শদি, মোহাম্মদ আলী বাজার, বগইড়, কাশিমপুর, মাস্টারপাড়া, সহদেবপুর, রামপুর, পূর্ব সোনাপুর, ছাগলনাইয়া উপজেলার পশ্চিম পাঠাননগর, দাগনভূঞার রামচন্দ্রপুরসহ বিভিন্ন এলাকায় অন্তত ৩০ হাজার ফুট গ্যাসলাইন অবৈধভাবে স্থাপন এবং অবৈধ সংযোগ প্রদান করে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছেন দিদার। এ কারণে স্থানীয়ভাবে তিনি ‘গ্যাস’ দিদার নামে পরিচিত।