ফেনীতে অস্ত্র গুলি ইয়াবাসহ দু্জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে বিদেশি পিস্তল, রিভলবার, গুলি, ইয়াবা বড়িসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে শহরের পূর্ব উকিলপাড়ার পেট্রোবাংলা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে র্যা ব। তাঁরা হলেন শাহেদ হোসেন ওরফে গণেশ মামুন ও মিজানুর রহমান। দুজনই এলাকায় যুবলীগের কর্মী হিসেবে পরিচিত।
র্যা ব জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে পূর্ব উকিলপাড়ার পেট্রোবাংলা এলাকার একটি বাসা থেকে মামুন ও মিজানুরকে পিস্তল, রিভলবার, তিনটি পিস্তলের গুলি, একটি পিস্তলের ম্যাগাজিন, ২০০ ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করা হয়। মামুন ফেনী থানার পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে ১০টি মামলা ছাড়াও সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসার অভিযোগ রয়েছে।
র্যা ব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক এএসপি সুভাষ চন্দ্র সাহা বলেন, গ্রেপ্তার দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ফেনী সদর মডেল থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে।
ফেনী পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বলেন, গ্রেপ্তার দুই যুবক নিজেদের যুবলীগের কর্মী দাবি করলেও তাঁরা সংগঠনের কোনো কমিটিতে নেই।