ফেনীতে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২: র্যাব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনী শহর থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও ইয়াবা বড়িসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করার দাবি করেছে র্যাব।
র্যাবের ভাষ্য, শহরের পূর্ব উকিলপাড়া থেকে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ওই দুজনকে ধরা হয়। তাঁরা হলেন—শাহেদ হোসেন ওরফে গণেশ মামুন ও মিজানুর রহমান।
র্যাবের ভাষ্য, শাহেদ ও মিজানুর সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, তিনটি গুলি, একটি ম্যাগাজিন ও ২০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক এএসপি সুভাষ চন্দ্র সাহা বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।