ফেনীতে অস্ত্র-গুলিসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলায় অস্ত্র, গুলি ও চুরি যাওয়া মোটরসাইকেলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আবদুর রহিম ও নজরুল ইসলাম। স্থানীয় লোকজনের ভাষ্য, তাঁরা এলাকায় যুবলীগের কর্মী হিসেবে পরিচিত।
গতকাল সোমবার রাতে উপজেলার বালিগাঁও ইউনিয়নের আফতাব বিবি বাজার এলাকা থেকে ওই দুজনকে গ্রেপ্তার করে র‌্যাব। আজ মঙ্গলবার ফেনী মডেল থানার পুলিশের কাছে তাঁদের হস্তান্তর করা হয়। দুজনের বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
র‌্যাব-৭-এর ফেনী ক্যাম্পের উপ-অধিনায়ক জসিম উদ্দিন বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি গুলি ও একটি চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।