প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে আগ্নেয়াস্ত্রসহ মো. আবদুল মমিন ওরফে নাজিম (২৩) নামের একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যা ব। তাঁর বাড়ি ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের রুহিতিয়া গ্রামে। তবে তিনি বসবাস করেন চট্টগ্রামের মিরসরাইয়ে। র্যা ব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক শাফায়েত জামিল ফাহিম বলেন, গত মঙ্গলবার রাতে ফেনীর মহিপাল এলাকায় অভিযান চালিয়ে আবদুল মমিনকে গ্রেপ্তার করে র্যা ব। তাঁর ব্যাগ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি দেশে তৈরি শটগান, একটি ম্যাগাজিন, পাঁচটি গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় ফেনী থানায় মামলা হয়েছে। ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী জানান, অস্ত্রসহ গ্রেপ্তার যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।