ফেনীতে অস্ত্রসহ গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর দাগনভূঞা উপজেলার এয়াকুবপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রাম থেকে গতকাল শনিবার এক ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার মো. ইফতেখার উদ্দিনের (১৮) বাড়ি উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে।
র্যাব সূত্র জানায়, র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক মেজর মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে র্যাবের সদস্যরা ইয়ারপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে ইফতেখারকে আটক করেন। এ সময় তাঁর হেফাজত থেকে দেশে তৈরি একটি একনলা বন্দুক, ছয়টি কার্তুজ ও একটি রাইফেলের গুলি উদ্ধার করা হয়। ইফতেখারের বিরুদ্ধে অস্ত্র আইনে দাগনভূঞা থানায় মামলা করা হয়েছে। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন মামলার সত্যতা নিশ্চিত করেছেন।