প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে আগ্নেয়াস্ত্রসহ মো. মোস্তাফিজুর রহমান (২৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব সূত্র জানায়, গতকাল শনিবার দুপুরে র্যাবের একটি দল ফেনী সদর উপজেলার ধর্মপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মোস্তাফিজুর রহমান পালানোর চেষ্টা করেন। র্যাবের সদস্যরা ধাওয়া করে তাঁকে গ্রেপ্তার করেন। পরে মোস্তাফিজুরের বসতঘর তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল, ২টি ওয়ানশুটার গান, ১টি ম্যাগাজিন, ৬টি শটগানের গুলি, ৪টি পিস্তলের গুলি ও ৩টি রাইফেলের গুলিসহ ১৩টি গুলি উদ্ধার করা হয়। র্যাব জানায়, মোস্তাফিজুরের বিরুদ্ধে ফেনী সদর মডেল থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। র্যাবের ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।