ফেনীতে অস্ত্রসহ গ্রেপ্তার ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে গত মঙ্গলবার রাতে ডাকাতির প্রস্তুতির সময় আগ্নেয়াস্ত্রসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। র্যা ব এ কথা জানিয়েছে।
র্যা ব-৭-এর ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম বলেন, গত মঙ্গলবার রাত আনুমানিক ১২টার দিকে ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের নৈরাজপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে কয়েকজন অস্ত্রধারী ডাকাত সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—র্যা বের কাছে এই খবর আসে। তখন ফেনী ক্যাম্পের কোম্পানি কমান্ডারের নেতৃত্বে র্যা ব সদস্যরা পরিত্যক্ত বাড়িটি ঘেরাও করেন। এ সময় এনামুল হক (২৪), শাহাদত হোসেন (৩০), মনজুর আলম (২৭), মো. মোস্তফা (৩৮), সাইফুল ইসলাম ওরফে লাভলু (৩৯) ও মাইনুল ইসলাম ওরফে মামুনকে (২৬) গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার, দুটি ওয়ান শুটার গান, দুটি ম্যাগাজিন, ১১টি গুলি, একটি রামদা ও দুটি ছোরা উদ্ধার করা হয়।
র্যা ব জানায়, গ্রেপ্তার শাহাদত হোসেন ওই ডাকাত দলের প্রধান। তিনি দীর্ঘদিন কারাগারে আটক থাকার পর সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে আবারও বিভিন্ন অপরাধমূলক কার্মকাণ্ড শুরু করেছেন। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক ব্যবসাসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ আছে। তাঁদের সবার বিরুদ্ধে একাধিক মামলা আছে।
র্যা ব জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ফেনী সদর মডেল থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগ ও অস্ত্র আইনে পৃথক মামলা করে থানায় হস্তান্তর করা হয়েছে।
ফেনী সদর মডেল থানার ওসি মো. মাহবুব মোর্শেদ জানান, র্যা বের হাতে অস্ত্রসহ গ্রেপ্তার ছয়জনকে গতকাল বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।