ফেনীতে অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর বিসিক শিল্পনগরী এবং দাউদপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, এলজি ও গুলিসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ছাড়া জেলার ছাগলনাইয়া উপজেলা থেকে পরিত্যক্ত অবস্থায় আটটি ককটেল উদ্ধার করা করেছে। গত শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এ অভিযান চলে।
পুলিশ সূত্র জানায়, শনিবার রাত ১১টার দিকে শহরতলীর চাড়িপুর বিসিক শিল্পনগরী এলাকা থেকে মো. ইয়াছিন ওরফে বোবা মানিককে একটি পিস্তল, ম্যাগাজিন ও তিনটি গুলিসহ গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ইয়াছিন ফেনী সদর উপজেলার ইলাশপুর গ্রামের বাসিন্দা। এলাকায় তিনি যুবদলের কর্মী হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে হত্যা, মাদক ও বিস্ফোরকদ্রব্য আইনে চারটি মামলা রয়েছে।
এর আগে রাত নয়টার দিকে শহরের দাউদপুর সুইমিংপুল এলাকা থেকে এলজি ও গুলিসহ অরুন চন্দ্র দাস নামে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে।