ফেনীতে অস্ত্রসহ যুবলীগের নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের উত্তর খানেবাড়ি এলাকা থেকে গতকাল বুধবার অস্ত্রসহ মো. মোরশেদ আলম (৩০) নামে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে র্যা ব।
গত জুন মাসে শর্শদী ইউনিয়ন যুবলীগের সম্মেলনে সাধারণ সম্পাদক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান মোরশেদ আলম।
র্যা ব সূত্র জানায়, গতকাল সকালে উত্তর খানেবাড়ি গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে মোরশেদকে গ্রেপ্তার করে র্যা ব। পরে তাঁর ঘর থেকে একটি দেশে তৈরি ওয়ান শ্যুটারগান, পাঁচটি গুলি, একটি কুড়াল ও দুটি বুলেট প্রুফ প্লেট উদ্ধার করা হয়।
র্যা ব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক মেজর মো. মোজাম্মেল হোসেন জানান, মোরশেদের বিরুদ্ধে ফেনী সদর মডেল থানায় দুটি মামলা আছে। এ ছাড়াও তাঁর বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগ আছে। তিনি জানান, মোরশেদকে পুলিশে সোপর্দ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ফেনী থানায় অস্ত্র মামলা করা হয়েছে।