ফেনীতে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের মধুয়্যাই গ্রাম থেকে অস্ত্রসহ জাহাঙ্গীর আলম ওরফে ভুট্টু (৩২) নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জাহাঙ্গীরের বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি ও পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে ফেনী সদর মডেল থানায় ২০টি মামলা আছে। তিনি এলাকায় যুবদলের কর্মী হিসেবে পরিচিত। জাহাঙ্গীরের বাড়ি মধুয়্যাই গ্রামে।
ফেনী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুজ্জমান জানান, গত রোববার রাতে মধুয়্যাই গ্রামের একটি বাড়ি থেকে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যমতে পুলিশ ওই ঘরের পাশ থেকে দুটি বিদেশি বন্দুক, একটি এলজি, ছয়টি গুলি ও চারটি ককটেল উদ্ধার করে। এ ঘটনায় জাহাঙ্গীরের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।
পুলিশ জানায়, গতকাল সোমবার জাহাঙ্গীরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।