ফেনীতে অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদেশি পিস্তল ও গুলিসহ মো. মমিনুল হক ওরফে লিটন (৩৪)নামে এক সন্ত্রাসীকে গতকাল বুধবার দুপুরে গ্রেপ্তার করেছে র্যা ব। লিটন ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলনেতা মোস্তফা মনির হত্যা মামলার পলাতক আসামি। তাঁর বাড়ি বালিগাঁও ইউনিয়নের মধুয়্যাই গ্রামে।
র্যা ব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক মেজর মো. মোজাম্মেল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের মধুয়্যাই গ্রাম থেকে লিটনকে গ্রেপ্তার করা হয়।
ফেনী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুজ্জমান জানান, লিটনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হবে।