ফেনীতে আগুনে ঝলসে গেছে স্কুলছাত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবেশী এক কিশোরের দেওয়া আগুনে ঝলসে গেছে শিশু রবিন উদ্দিন সুজনের (৮) শরীর।
রবিন উদ্দিন সুজন ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের জয়পুর গ্রামের রবিউল হকের ছেলে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
রবিন উদ্দিনের ভাষ্যমতে, গতকাল শনিবার সন্ধ্যার আগে তারা কয়েকজন বাড়ির পাশের মাঠে খেলাধুলা শেষে বাড়ি ফিরছিল। এ সময় প্রতিবেশী এক কিশোর মুখে কেরোসিন নিয়ে তার গায়ে ছুড়ে মারে। এরপর সে দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে তার গায়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় সে পাশের একটি পুকুরে ঝাঁপিয়ে পড়ে।
রবিনের মা সামসুন নাহার বলেন, ওই ছেলেটি কী উদ্দেশে৵ তার ছেলের শরীরে আগুন ধরিয়ে দিয়েছে, তা তিনি জানেন না।
ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অসীম কুমার সাহা জানান, শিশুটির শরীরের ১০ শতাংশ ঝলসে গেছে। তার সুস্থ হতে কিছুদিন সময় লাগবে।