ফেনীতে আগ্নেয়াস্ত্রসহ আ.লীগ নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর সোনাগাজীতে পিস্তল-গুলিসহ আলাউদ্দিন ওরফে বাবুল (৪১) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব।
আলাউদ্দিন উপজেলার বগাদানা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য।
পুলিশ জানায়, র্যাব-৭ ফেনী ক্যাম্পের সদস্যরা গত রোববার রাতে উপজেলার চর সাহাভিখারী এলাকায় তল্লাশিচৌকি বসিয়ে যানবাহনে তল্লাশি চালান। এ সময় একটি অটোরিকশার যাত্রী আলাউদ্দিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিনসহ চারটি গুলি উদ্ধার করা হয়।
র্যাব সূত্র জানায়, র্যাব বাদী হয়ে আলাউদ্দিনের বিরুদ্ধে সোনাগাজী থানায় মামলা করেছে। গতকাল সোমবার সকালে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সোনাগাজী থানার ওসি মো. হুমায়ুন কবীর জানান, আলাউদ্দিনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।