প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা একরামুল হক হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আরও একজন আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে।
গতকাল শুক্রবার ফেনী শহরের কদলগাজী সড়ক এলাকায় অভিযান চালিয়ে মো. আরিফ ওরফে পাংকু আরিফ (২৬) নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি ফেনী পৌরসভার বিরিঞ্চি নিজতালুক গ্রামে। এ নিয়ে একরাম হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত ৫৬ জন আসামির মধ্যে ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় সূত্রমতে, মো. আরিফ যুবলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।
মো. আরিফকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ।
২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় একরামুল হককে কুপিয়ে, গুলি করে, গাড়িসহ পুড়িয়ে হত্যা করা হয়।