ফেনীতে ইয়াবা, ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে পৃথক অভিযানে ৫৭০টি ইয়াবা বড়ি, ৪৯ বোতল ফেনসিডিলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ রোববার সকালে ফেনী সদর উপজেলার লালপুল এলাকায় ও গতকাল শনিবার রাতে মহিপাল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আবু তাহের (৩৬), মো. বেলায়েত হোসেন সোহাগ (৩৮) ও মো. শাখাওয়াত (২৫)। অভিযানে মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত সিএনজিচালিত একটি অটোরিকশা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক ও সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী বলেন, এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে ফেনী সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করে আসামিদের থানায় সোপর্দ করা হয়েছে।