ফেনীতে এএসআইয়ের ওপর সন্ত্রাসী হামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে পুলিশের একজন সহকারী উপপরিদর্শককে (এএসআই) পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। গত বৃহস্পতিবার রাতে শহরের রামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল আলম সরকার জানান, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে ফেনী সদর মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ হানিফের নেতৃত্বে পুলিশের একটি দল শহরের রামপুর পাটোয়ারী বাড়ি এলাকায় টহলে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা মোহাম্মদ হানিফের অতর্কিত হামলা চালায়। পুলিশের অন্য সদস্যরা তাঁকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করেন। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে।