ফেনীতে কিশোরী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের এক কিশোরী হত্যা মামলার আসামি জামাল হোসেনকে (২০) ফেনী থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গত সোমবার রাতে ফেনীর মহিপাল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গত ১৮ এপ্রিল টাঙ্গাইলের নাগরপুর এলাকার সুফিয়া আক্তার (১৬) নিখোঁজ হয়। পরে জানা যায়, প্রেমের অভিনয় ও বিয়ের প্রলোভন দেখিয়ে জামাল হোসেন তাকে অপহরণ করেন। এরপর জামাল ওই কিশোরীর পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। টাকা না পেয়ে জামাল ও তাঁর বন্ধুরা ওই কিশোরীকে হত্যা করেন। এ ঘটনায় ওই পরিবারের পক্ষ থেকে মানিকগঞ্জের শিবালয় থানায় হত্যা মামলা হয়। ঘটনার পর থেকে আসামি জামাল পলাতক ছিলেন।
র্যাব জানায়, জামালকে মানিকগঞ্জের শিবালয় থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়েত জামিল ফাহিম হত্যা মামলার পলাতক আসামি জামালকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।