ফেনীতে গাড়ি ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলার খাইয়ারা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে গত বুধবার রাতে একটি নতুন প্রাইভেট কার ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।এ ঘটনায় গাড়ির চালক নূর মোহাম্মদ ফেনী সদর মডেল থানায় মামলা করেছেন।
মামলার এজাহারে বলা হয়, নূর মোহাম্মদ গাড়িটি নিয়ে গত বুধবার রাতে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন। গভীর রাতে খাইয়ারা এলাকায় একটি সাদা রঙের মাইক্রোবাস গাড়িটির গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা তাঁকে গাড়ি থেকে নামিয়ে তাঁর মুঠোফোন কেড়ে নেয় এবং গাড়িটি ছিনতাই করে নিয়ে যায়
ফেনী সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. জিয়াউল হক প্রাইভেট কার ছিনতাইয়ের অভিযোগে মামলার সত্যতা নিশ্চিত করেছেন।