প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে গাড়িতে অগ্নিসংযোগ এবং অটোরিকশা ও টমটম ভাঙচুরের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ জামায়াত-শিবিরের ১৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।
জামায়াতের ডাকা হরতালে গত বৃহস্পতিবার রাতে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের পাঠানবাড়ি রাস্তার মাথায় একটি গাড়িতে আগুন দেয় হরতাল-সমর্থকেরা। এ ছাড়া শহরের খাজুরিয়াসহ বিভিন্ন এলাকায় পাঁচটি অটোরিকশা ও টমটম ভাঙচুর করা হয়।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ জানান, গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে বৃহস্পতিবার রাতে অভিযান শুরু হয়। অভিযানে শহরের পাঠানবাড়ি ও ফালাহিয়া মাদ্রাসা এলাকা থেকে ১০ জনকে এবং ছাগলনাইয়া উপজেলা থেকে দুজন ও সোনাগাজী থেকে একজনকে গ্রেপ্তার করা হয়।