ফেনীতে গুলিতে দুজন নিহত হওয়ার ঘটনায় গ্রেপ্তার ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে জমিসংক্রান্ত বিরোধে গুলিতে এক ছাত্রীসহ দুজন নিহতের ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

ফেনী শহরের মহিপাল এলাকায় জমি নিয়ে দীর্ঘদিন থেকে দুপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এক পক্ষের নেতৃত্বে ছিলেন মাইন উদ্দিন নামের একজন এবং অপর পক্ষের নেতৃত্বে আবদুল মান্নান নামের এক স্থানীয় বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে আবদুল মান্নানের পক্ষের লোকজন মাইন উদ্দিনের বাড়িতে হামলা চালায়। এ সময় গুলিতে মাইন উদ্দিন ও তাঁর ভাড়াটিয়া আকলিমা আক্তার নামের এক মাদ্রাসা ছাত্রী নিহত হন। এ ঘটনায় আজ শুক্রবার ফেনী সদর মডেল থানায় আবদুল মান্নানসহ ৪৬ জনের বিরুদ্ধে মামলা করেন মাইন উদ্দিনের ছেলে মোমিনুল হক।
মামলার তদন্ত কর্মকর্তা ফেনী সদর থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জমান বলেন, গ্রেপ্তার সাতজন এজাহারভুক্ত আসামি। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে।