ফেনীতে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের গুলিতে আহত শিশু মো. মারুফ (৫) আজ শনিবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল তিনজনে।
জমি নিয়ে বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার রাতে এক পক্ষ আরেক পক্ষের ওপর হামলা চালায়। হামলাকারীদের গুলিতে মাদ্রাসার এক ছাত্রীসহ দুজন নিহত এবং শিশু মারুফসহ চারজন জখম হয়। অবস্থার অবনতি হওয়ায় মারুফকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আজ সে মারা যায়।
মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুজ্জামান সাংবাদিকদের বলেন, ওই হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। ইতিমধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আও পড়ুন: