ফেনীতে গৃহবধূকে ধর্ষণ, গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর দাগনভূঞায় শিশুকে টিকা খাইয়ে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হন একজন গৃহবধূ। গত শনিবার বিকেলে ওই ঘটনা ঘটে। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে আবদুর রব (৪০) ও মো. মিয়াকে (৩৬) আসামি করে দাগনভূঞা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। অভিযুক্ত দুই আসামিকে গতকাল রোববার গ্রেপ্তার করেছে পুলিশ।
ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা অসীম কুমার সাহা গতকাল হাসপাতালে ওই গৃহবধূর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেন।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত আবদুর রব ও মো. মিয়া থানায় পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।