ফেনীতে গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে অস্ত্র ও ইয়াবা বড়িসহ রায়হান উদ্দিন ওরফে রিয়াদ (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। ফেনী গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, গোয়েন্দা পুলিশ গত বুধবার সন্ধ্যায় ফেনী পৌরসভার পশ্চিম ডাক্তারপাড়া এলাকা থেকে রায়হান উদ্দিন নামের ওই সন্ত্রাসীকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ১০টি গুলি, দুটি ম্যাগাজিন এবং এক হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। তিনি জানান, রায়হানের বিরুদ্ধে অপহরণের অভিযোগে চারটি ও অস্ত্র আইনে একটি মামলা আছে। পুলিশ জানায়, অস্ত্র ও ইয়াবা উদ্ধারের ঘটনায় রায়হানের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ফেনী অফিস|