ফেনীতে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে গতকাল সোমবার রাতে মো. মঞ্জুরুল আলম ওরফে মঞ্জু  (২২) নামে ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

মঞ্জুরুল ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের ২ নম্বর শিবপুর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি।

ফাজিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুল হক ওরফে রিপন জানান, গতকাল রাত সাড়ে আটটার দিকে শিবপুর বাঘার দীঘিরপাড় নামক স্থানে মঞ্জুরুলকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। তাঁকে প্রথমে ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনি এ ঘটনার জন্য যুবদল ও ছাত্রদলের কর্মীদের দায়ী করেন।

জেলা ছাত্রদলের একাংশের সভাপতি নঈম উল্যাহ চৌধুরী অভিযোগ অস্বীকার করে বলেন, ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটেছে।

ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ জানান, তিনি ঘটনাটি শুনেছেন।