ফেনীতে জাসাস নেতা হত্যার ঘটনায় আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়ন জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন হত্যার ঘটনায় পুলিশ শ্রমিক দলের নেতাসহ দুজনকে আটক করেছে। তাঁরা হলেন মোটবী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. বাদল ও যুবদল কর্মী মোমিনুল হক।
গত সোমবার দুপুরে বাড়ি বের হওয়ার পর থেকে আমির হোসেন নিখোঁজ ছিলেন। গত বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের পুকুরে তাঁর লাশ পাওয়া যায়।
এ ঘটনায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় আমির হোসেনের স্ত্রী সোনিয়া আক্তার বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ এবং অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করে মামলা করেন। মামলার পর রাতেই পুলিশ অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করে।
ফেনী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুজ্জামান বলেন, আমির হত্যার ঘটনায় আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।