ফেনীতে পলাতক আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা একরামুল হক হত্যা মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হুীমায়ূন কবির (৩৪) ফেনী পৌরসভার বিরিঞ্চি এলাকার যুবলীগের কর্মী হিসেবে পরিচিত। পুলিশ সূত্র জানায়, খবর পেয়ে গতকাল শনিবার সন্ধ্যায় বিরিঞ্চি এলাকায় অভিযান চালিয়ে হু্মায়ূনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত ৫৬ আসামির মধ্যে ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মোর্শেদ আসামি হুামায়ূনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। গত বছরের ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় দুর্বৃত্তরা চেয়ারম্যান একরামকে কুপিয়ে, গুলি করে ও পুড়িয়ে হত্যা করে।