ফেনীতে পল্লি চিকিৎসককে কুপিয়ে জখম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে রুহুল আমিন (৪৫) নামের একজন পল্লিচিকিৎসককে দুর্বৃত্তরা কুপিয়ে জখম করেছে।
ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বগইড় গ্রামের বল্লাপুকুরপাড়ে রুহুল আমিনের একটি ওষুধের দোকান আছে।
এলাকাবাসী সূত্র জানায়, গত শুক্রবার রাত ১০টার দিকে তিনি দোকান বন্ধ করে পাশের কাশিমপুর গ্রামের বাড়ি ফিরছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাঁকে কুপিয়ে মারাত্মক জখম করে। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা তাঁর পকেটে থাকা টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
রুহুল আমিনকে প্রথমে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ জানান, এ ব্যাপারে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।