ফেনীতে পাঁচ হাজার কেজি পচা খেজুর ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে পাঁচ হাজার কেজি পচা খেজুর জব্দ করে ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার রাতে শহরের মহিপাল পাইকারি
ফল মার্কেটে অভিযান চালিয়ে এসব খেজুর জব্দ করা হয়। গতকাল সোমবার শহরের দেওয়ানগঞ্জ এলাকায় তা ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার জানে আলম জানান, গোপন তথ্যের ভিত্তিতে গত রোববার রাতে মহিপাল মার্কেটে এই অভিযান চালানো হয়। অভিযানে ফেনী ফ্রুট এজেন্সি থেকে পাঁচ হাজার কেজি মেয়াদোত্তীর্ন পচা খেজুর পাওয়া যায়। এজেন্সির মালিক ও কর্মচারী পালিয়ে যান। খেজুরগুলো জব্দ করে এবং দোকান সিলগালা করে দেওয়া হয়।
এ ছাড়া মহিপাল কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত গতকাল মধুমেলা সুইটসকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করার দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া একই এলাকায় ওজনে কম দেওয়ার জন্য কয়েকজন গরুর মাংস বিক্রেতাকে ৬৫ হাজার টাকা জরিমানা করেন।