ফেনীতে পিকআপ তল্লাশি করে ইয়াবা উদ্ধার, যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

ফেনীতে ১০ হাজার ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ইয়াবা পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কে ফেনী সদর উপজেলার মাছ বাজারের সামনে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার যুবকের নাম মো. রানা মোল্লা (৩০)। তিনি ঢাকার কেরানীগঞ্জের পূর্ব আগা নগরের (উত্তর জিঞ্জিরা) বাসিন্দা।

ফেনীর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এন এম নুরুজ্জমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে একটি পিকআপ থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় ১০ হাজার ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার এবং একটি পিকআপ জব্দ করে ডিবি। এ ব্যাপারে ফেনী মডেল থানায় মামলা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।