ফেনীতে পিস্তলসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে গতকাল শনিবার বিকেলে একটি বিদেশি পিস্তলসহ নাজমুল করিম (২৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাজমুল ছাগলনাইয়া পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া গ্রামের বাসিন্দা।
ফেনী শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গতকাল বিকেল চারটার দিকে শহরের গুদাম কোয়ার্টার এলাকায় অভিযান চালায়। এ সময় একটি বিদেশি পিস্তল ও দুটি গুলিসহ নাজমুল করিমকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, নাজমুল একজন পেশাদার অটোরিকশা ছিনতাইকারী। তাঁর বিরুদ্ধে ছাগলনাইয়া ও ফেনী মডেল থানায় ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব মোর্শেদ জানান, গ্রেপ্তার হওয়া নাজমুলের বিরুদ্ধে অস্ত্র আইনে ফেনী মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।