ফেনীতে পিস্তলসহ সন্ত্রাসী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে একটি বিদেশি পিস্তল, গুলিসহ মো. আবুল কালাম আজাদ ওরফে ম্যাড স্বপন (৩২) নামের একজন সাজাপ্রাপ্ত সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
আবুল কালাম আজাদের বাড়ি ফেনী পৌর এলাকার সার্কিট হাউস রোডে। তিনি ফেনী সদর থানার পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।
পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার সকালে জেলা শহরের মহিপাল এলাকার সার্কিট হাউস-মধুয়্যাই সড়ক থেকে র্যা ব আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করে।
র্যা ব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার সাফায়েত জামিল ফাহিম জানান, আবুল কালাম আজাদের বিরুদ্ধে ১২টি মামলা বিচারাধীন রয়েছে। একটি মামলায় তাঁকে ১৭ বছর ৬ মাস কারাদণ্ড দেন আদালত। তিনি পলাতক ছিলেন। তিনি জানান, আবুল কালাম আজাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে এবং বিকেলে তাঁকে ফেনী সদর মডেল থানার পুলিশে হস্তান্তর করা হয়েছে।