ফেনীতে পেট্রলবোমায় দগ্ধ একজন মারা গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে গতকাল শুক্রবার বাসে পেট্রলবোমা মারার ঘটনায় দগ্ধ মুক্তিযোদ্ধা মো. ইউসুফ আলী খান (৬৫) আজ শনিবার মারা গেছেন। রাত সাড়ে নয়টার দিকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন পার্থ শংকর পাল রাতে তাঁর মৃত্যুর বিষয়টি জানান। বিকেল পৌনে চারটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

ফেনীর দাগনভূঞা উপজেলায় গতকাল ভোর পাঁচটার দিকে একটি ট্রাকে পেট্রলবোমা ছোড়ে দুর্বৃত্তরা। এতে ট্রাকের চালকসহ পাঁচজন দগ্ধ হন। ট্রাকটি কুমিল্লার নিমসার বাজার থেকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটের দিকে যাচ্ছিল। দাগনভূঞা উপজেলার মাতুভূঞা এলাকায় পৌঁছানোর পর ট্রাকটিতে পেট্রলবোমা ছোড়ে দুর্বৃত্তরা।