ফেনীতে ফেনসিডিল ও গাঁজাসহ আটক ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর রামপুর এলাকা থেকে ২ হাজার বোতল ফেনসিডিল, ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে র্যা ব সদস্যরা এসব মাদক উদ্ধার করেন।
র্যা ব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়েত জামিল ফাহিম সাংবাদিকদের জানান, কুমিল্লা থেকে মাদকদ্রব্য নিয়ে একটি মাইক্রোবাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছে এমন তথ্য ছিল তাদের কাছে। এর ভিত্তিতে ফেনী পৌর এলাকার রামপুর র্যা ব ক্যাম্পের সামনে চেকপোস্ট বসানো হয়। সন্ধ্যা ছয়টার দিকে মাদকবাহী মাইক্রোবাসটি আটক করা হয়। আটক করা হয় কামরুল হোসেন ওরফে সোহেল ও আনোয়ার হোসেনকে। দুজনের বাড়ি কুমিল্লায়।