ফেনীতে ফেনসিডিল গাঁজাসহ গ্রেপ্তার ৩
ফেনীতে ফেনসিডিল, গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার রাতে শহরের ট্রাংক রোড এলাকায় এ অভিযান চালান গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত দুটি গাড়ি জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার তিনজন হলেন মো. আবদুল হক ওরফে নোমান (৩৫), জিহাদ উদ্দিন (২৫) ও বেলাল হোসেন (২৯)।
পুলিশ জানায়, গত রোববার রাতে শহরের ট্রাংক রোডে সোনালী ব্যাংকের পাশে একটি প্রাইভেট কার ও একটি পিকআপ ভ্যানকে থামার সংকেত দেয় পুলিশ। কিন্তু গাড়ি দুটি পুলিশের সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে দুটি গাড়ি থামানো হয়। প্রাইভেট কারে ২০০ বোতল ফেনসিডিল ও তিন কেজি গাঁজা এবং পিকআপে ১৪০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। দুটি গাড়িতে ওই তিনজন ছিলেন।
ফেনী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, তিনজনের বিরুদ্ধে মামলার পর আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।