ফেনীতে বাস ও ট্রাকে অগ্নিসংযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে একটি যাত্রীবাহী বাস ও একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ রাত সাড়ে আটটার দিকে ওই বাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবীপুর মা-মনি ফিলিং স্টেশনের সামনে গেলে দুর্বৃত্তরা বাসটি থামিয়ে যাত্রীদের নামিয়ে দেয়, পরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় একটি কাঠবোঝাই ট্রাকেও আগুন দেয় তারা। এতে ট্রাকটির সামনের অংশ পুড়ে যায়। ফেনী থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ফেনীর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল) মো. সামছুল আলম সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।