ফেনীতে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের নোয়াপুর গ্রামে গতকাল সোমবার অহিদ উল্যাহ (৬৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্যমতে, নোয়াপুর গ্রামের কাজী বাড়ির অহিদ উল্যাহর সঙ্গে তাঁর ছোট ভাই আবদুল গনির দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল দুপুরে ছোট ভাই অবদুল গনি ও তাঁর লোকজন অহিদ উল্যাহকে বাড়ির পাশে একা পেয়ে গালমন্দ করেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে আবদুল গনি ও তাঁর লোকজন অহিদ উল্যাহকে মারধর ও গলা টিপে ধরেন। এতে অহিদ উল্যাহ অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে ফেনী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক অহিদ উল্যাহকে মৃত ঘোষণা করেন।
ফুলগাজী থানার ওসি মঈন উদ্দিন আহমেদ বলেন, ঘটনার পর থেকে আবদুল গনি পলাতক।