ফেনীতে বেসরকারি সংস্থার টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) নামের একটি বেসরকারি সংস্থার সোয়া তিন লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ফেনী সদর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

বিজ সূত্রের ভাষ্যমতে, গত রোববার দুপুরে ফেনী পৌরসভার একাডেমি-মালিবাড়ি সড়কের বিজ কার্যালয় থেকে সংস্থার কর্মী মৃণাল কান্তি পাল ও বনানী নাগ এ্যানি ৩ লাখ ৩৩ হাজার ৫০ টাকা সোনালী ব্যাংকের সিও অফিস শাখায় জমা দিতে যাচ্ছিলেন। বনানীপাড়ায় দুই-তিনজন যুবক তাঁদের গতিরোধ করে। পরে ওই যুবকেরা তাঁদের মারধর করে টাকাভর্তি ব্যাগ ছিনতাই করে পালিয়ে যায়।

এ ঘটনায় মৃণাল কান্তি পাল রোববার রাতে ফেনী সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।

ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ বিজের টাকা ছিনতাইয়ের অভিযোগে মামলার সত্যতা নিশ্চিত করেছেন।