ফেনীতে যুবলীগ নেতা হত্যার ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে যুবলীগের নেতা রসুল আমিন ওরফে মানিক হত্যাকাণ্ডের ঘটনায় ১৩ জনকে আসামি করে মামলা হয়েছে।
গতকাল শুক্রবার রসুল আমিনের বাবা মো. সাহজাহান ওরফে সাজু ড্রাইভার ফেনী সদর মডেল থানায় এই মামলা করেন। মামলায় যুবলীগের স্থানীয় নেতা গোলাম মাওলা ওরফে মিস্টারসহ নয়জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে চারজনকে। মামলার আসামিরা যুবলীগের কর্মী। তাঁদের বাড়ি বালিগাঁও ইউনিয়নের চরহকদি গ্রামে।
স্থানীয় সূত্র জানায়, ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নে যুবলীগের দুই পক্ষের বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার সন্ত্রাসীদের গুলিতে রসুল আমিন নিহত হন। তিনি ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ছিলেন। বৃহস্পতিবার রাতে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
ফেনী সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. জিয়াউল হক জানান, মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।